বিদায়ের সানাই বাজছে সিলেট শিবিরে
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩০ AM

বিদায়ের সানাই বাজছে সিলেট শিবিরে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ১২:৩০:৩০ PM

বিদায়ের সানাই বাজছে সিলেট শিবিরে

ফাইল ছবি


এবারের বিপিএলের আসরে দুর্দান্ত ঢাকার শুরু ছিল দুর্দান্ত। আসরের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছিল তারা। ওখানেই থেমে আসে ঢাকা। এরপর থেকে হারই যেন তাদের নিয়তি! টানা ছয় ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে তারা, আরেকটি হার তাদের আসরটাই শেষ করে দেবে। এমন সমীকরণ যখন, তখন তাদের প্রতিপক্ষ উদ্বোধনী ম্যাচের কুমিল্লা।

এদিকে একই অবস্থা সিলেট স্ট্রাইকার্সেরও। ঢাকার মতো একই সমীকরণ। তবে তারা পয়েন্ট তালিকায় ঢাকার উপরে অবস্থান করছে। তবে আরেকটি ম্যাচে হারে এই দলের শিবিরেও বাজতে শুরু করবে বিদায়ের সানাই।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় শুরু হতে যাওয়া ঢাকা-কুমিল্লা ম্যাচটি ঢাকার জন্য একই সঙ্গে প্রেরণার এবং শঙ্কার। অবশ্য শঙ্কাটাই বেশি। কেননা কুমিল্লা প্রতিপক্ষ হিসেবে বেশ শক্তিধর। ধীরে ধীরে ছন্দও ফিরে পাচ্ছে চারবারের চ্যাম্পিয়নরা। ঢাকা সেখানে দিনকে দিন হাঁটছে উল্টো পথে। আরও সহজ করে বললে আসর থেকে বিদায়ের পথে। ইতিমধ্যে সাত ম্যাচ খেলে ফেলেছে তারা, পয়েন্ট মাত্র ২। হাতে থাকা পাঁচ ম্যাচের সব জিতলেও সেরা চারে তাদের থাকার সম্ভাবনা ক্ষীণ।


ঢাকার মতো ঠিক একই সমীকরণ সিলেট স্ট্রাইকার্সেরও। তাদের পয়েন্ট ৪, তবে ম্যাচ খেলেছে আটটি। অর্থাৎ হাতে থাকা ম্যাচগুলো দলটির জন্যও অস্তিত্ব রক্ষার। এমতাবস্থায় আজ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে তারা। গতবার কুমিল্লার কাছে ফাইনাল হেরে শিরোপা হাতছাড়া করা দলটি এবার শুরু থেকেই ছিল বিবর্ণ। তবে শুরুর পাঁচ ম্যাচে হার দেখার পর কিছুটা হলেও নিজেদের ফিরে পেয়েছে তারা। সমালোচনার মুখে মাশরাফি বিন মোর্ত্তজা বিরতিতে যাওয়ার পর সিলেটের নেতৃত্বে এসেছেন মোহাম্মদ মিঠুন। কিছুটা হলেও উন্নতি তিনি দেখাতে পেরেছেন, সবশেষ তিন ম্যাচে তাই দুটি জয় দেখেছে সিলেট। তাতে অবশ্য শঙ্কা দূর হচ্ছে না সিলেটের, ঢাকার মতো বিদায়ের শঙ্কায় রয়েছে তারাও।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী