চাকরি দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৬ PM

চাকরি দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ০৩:১৩:০৬ AM

চাকরি দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ

ছবি সংগৃহীত


সরকারি চাকরি ও বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আবদুস সালাম হাওলাদার (৩০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৫ জুলাই) চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আলিশাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আবদুস সালাম ঝালকাঠি জেলার রাজাপুর থানার ফুলোহার এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুস সাত্তার। 

শুক্রবার (৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম র‍্যাব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদুস সালাম নিজেকে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। এ পরিচয়ে তিনি চট্টগ্রামের এক ব্যক্তির ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে পাঁচ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন। একইভাবে রাসেল আহমদ নামে আরেক ব্যক্তিকে একটি এয়ারলাইন্সের প্রটোকল অফিসার পদে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তিন লাখ বিশ হাজার টাকা হাতিয়ে নেন আবদুস সালাম। এছাড়া আক্তার হোসেন নামে আরেক ব্যক্তিকে বিমানবন্দরের প্রটোকল অফিসার পদে চাকরি দেওয়ার কথা বলে চার লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, বিভিন্ন ব্যক্তিকে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার