ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ব্যবস্থা নিতে হবে : শিক্ষামন্ত্রী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ব্যবস্থা নিতে হবে : শিক্ষামন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ০৩:১৪:৫১ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ব্যবস্থা নিতে হবে : শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার ব্যবস্থা নিয়েছি। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখলে হবে না, আমাদের বাড়িঘরও পরিষ্কার রাখতে হবে। কারণ শিক্ষার্থীরা বাড়িঘরে থাকে। 

শুক্রবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাসাবাড়ির আঙিনায় নানান রকমের  পাত্র ফেলে রাখা হয়। এতে পানি জমে থাকে। জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করতে হবে। তা যদি সম্ভব না হয়, তাহলে কমপক্ষে প্রতি তিন দিনে এক দিন।  যদি একটু সচেতন হয়ে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করে ফেলে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে শিক্ষার্থীসহ সকলে ডেঙ্গুর হাত রক্ষা পাবে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে এ ব্যবস্থা নিয়েছি। সব বাসাবাড়িতে এ ব্যবস্থা নিতে হবে। তাহলে ডেঙ্গুর হাত থেকে আমরা রক্ষা পাব। 

নতুন শিক্ষাক্রমে পূর্ণাঙ্গ সিলেবাস প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এ বছর যারা ক্লাস করছে, তারা সামনের বছরের পুরো ক্লাস পাচ্ছে না। তাদের এবার আগস্টে পরীক্ষা হওয়ার কথা। তারা হয়তো পরের বার পূর্ণাঙ্গ সিলেবাস পাবে। আগামীতে আমরা আশা করি পরের বছর থেকে পূর্ণাঙ্গ সিলেবাস করতে পারব। 

এ সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজির দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী