তামিমের পর সাকিবের ৭ হাজার রান
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩০ AM

তামিমের পর সাকিবের ৭ হাজার রান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৪ ০৮:২৮:২৩ AM

তামিমের পর সাকিবের ৭ হাজার রান

ছবি : সংগৃহিত


ওপেনার তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রংপুর রাইডার্সের সাকিব। ম্যাচে ১৬ বলে ২৭ রানের ইনিংস দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪২২তম ম্যাচে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি। এই ফরম্যাটে বল হাতে ৪৭৬ উইকেটও নিয়েছেন সাকিব। সাকিবের আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান পূর্ন করেন তামিম। ২৫৫ ম্যাচে ৭৩৮৬ রান আছে তামিমের।

তামিম-সাকিবের পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৫৬১৯ রান করেছেন মুশফিকুর রহিম। চতুর্থস্থানে ও পঞ্চমস্থানে আছেন যথাক্রমে- মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস। মাহমুদুল্লাহ ৫৫৭৬ ও লিটন ৪২৭৩ রান করেছেন।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান করেছেন এই বিধ্বংসী ব্যাটার। বাসস

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী