নন্দিরগাঁও-মানাউরা ইসলামী সমাজ কল্যাণ পর্ষদের কাউন্সিল সম্পন্ন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৪ AM

নন্দিরগাঁও-মানাউরা ইসলামী সমাজ কল্যাণ পর্ষদের কাউন্সিল সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৩ ০৯:৪৮:৩৮ AM

নন্দিরগাঁও-মানাউরা ইসলামী সমাজ কল্যাণ পর্ষদের কাউন্সিল সম্পন্ন

ছবি সংগৃহীত


নন্দিরগাঁও-মানাউরা ইসলামী সমাজ কল্যাণ পর্ষদের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

শনিবার ৮ জুলাই  উত্তর সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের আওতাধীন তরুন আলেমদের নিয়ে গড়ে তোলা সংগঠন নন্দিরগাঁও-মানাউরা ইসলামী সমাজ কল্যাণ পর্ষদের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাবেক সভাপতি মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারন সম্পাদক মাওলানা শাব্বির আহমদের সঞ্চালনায় কাউন্সিলের শুরুতে মনবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফয়যুল হাসান। সভায় সর্বসম্মতিক্রমে হাফেজ মাওলানা আনোয়ার হোসাইনকে সভাপতি ও মাওলানা শাব্বির আহমদকে সাধারন সম্পাদক  ও হাফেয মাওলানা আতিকুর রহমান ইমরানকে সাংগঠনিক ও মাওলানা আব্দুল করিম গোয়াইনঘাটীকে অর্থ বিষয়ক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে