ঈদের ‘আনন্দ বিসর্জন’ দেওয়ার ফল পেলেন আফগানরা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৮ PM

ঈদের ‘আনন্দ বিসর্জন’ দেওয়ার ফল পেলেন আফগানরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৩ ০১:০৭:০৪ AM

ঈদের ‘আনন্দ বিসর্জন’ দেওয়ার ফল পেলেন আফগানরা

ছবি সংগৃহীত


গেল মাসের ২৮ তারিখ আফগানিস্তানে অনুষ্ঠিত হয়েছিল পবিত্র ঈদুল আযহা। তবে সেই ঈদে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেননি রশিদ খান-মুজিব উর রহমানরা। কেননা সেসময় দলের ক্রিকেটাররা ১৪ দিনব্যাপী কঠোর অনুশীলন করেছিলেন আবুধাবিতে। আর সেই কঠোর পরিশ্রমের ফলই যেন এবার পেলেন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় শেষে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী বলছিলেন, ‘খুবই খুশি, আলহামদুলিল্লাহ যে আমরা সিরিজটি জিততে পেরেছি। দুর্দান্ত পারফর্ম করেছে গোটা দল। আমাদের বোলাররা সবশেষ সিরিজে খুব ভালো করতে পারেনি। সঠিক জায়গায় বল রাখতে পারেনি। তবে এই সিরিজের জন্য গোটা দল এবার আমরা ঈদকে বিসর্জন দিয়েছি। আবুধাবিতে ছিলাম, ১৪ দিন কঠোর পরিশ্রম করেছি। গত সিরিজে যে জিনিসগুলি ভালো করতে পারিনি, সেসব নিয়ে কাজ করেছি আমরা। সেটির ফল পেয়েছি।’

দ্বিতীয় ওয়ানডে ম্যাচের উইকেট নিয়ে শহিদী বলছিলেন, ‘উইকেট খুব সহজ ছিল না। তবে আমাদের ওপেনাররা দারুণ শুরু এনে দেয় আমাদেরকে। তারা অসাধারণ খেলেছে। প্রথম উইকেট হারানোর পর নতুন ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ ছিল না। পরপর কয়েকটি উইকেট আমাদের একটু চাপে ফেলে দেয়। তারপরও ভালো স্কোর ছিল আমাদের।’

আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে এখন ভিন্ন কিছু করার প্রত্যয় আফগান অধিনায়ক শহিদীর। তিনি বলছিলেন, ‘গত দুই বছর ধরে এই দলটাকে গড়ে তুলছি আমরা। কাজ করে চলেছি। প্রতিটি সিরিজে ম্যাচ ধরে ধরে উন্নতি করছি। ফল পেতে শুরু করেছি। ইনশাল্লাহ আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপে ফলাফল আগের চেয়ে ভিন্ন হবে। দলের ওপর আমার বিশ্বাস আছে অনেক। আশা করি আমরা লক্ষ্য পূরণ করতে পারব।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন