২০ বছর পর আবার ২১ জুন দেখা যাবে স্ট্রবেরি মুন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২০ PM

২০ বছর পর আবার ২১ জুন দেখা যাবে স্ট্রবেরি মুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৪ ০২:১৩:২৬ AM

২০ বছর পর আবার ২১ জুন দেখা যাবে স্ট্রবেরি মুন

ছবি : সংগৃহীত


জুন মাসে দেখা যাবে স্ট্রবেরি মুন। যা নিয়ে মানুষের মাঝে আগ্রহ তৈরি হয়েছে। কেননা, এই মহাজাগতিক দৃশ্য সব সময় দেখা যায় না। স্ট্রবেরি মুনের সৌন্দর্য্য সবাইকেই বিমোহিত করে। 

এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে স্ট্রবেরি মুন। এছাড়াও বছরটিতে দেখা মিলবে, সুপার মুন, ব্লাড মুন, পূর্ণ চন্দ্র গ্রহণ এবং সূর্যগ্রহণ।


সারা বছরই চাঁদের বিভিন্ন সব রূপ দেখতে আগ্রহী থাকে পৃথিবীবাসী। তার ওপর ২০২৪ সালে জ্যোতির্বিদ্যায় আগ্রহীদের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। কারণ এ বছর আকাশে উল্কাপাত, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দেখা যাবে। আগামী ২১ জুন, এই ‘স্ট্রবেরি মুন’ দেখা যাবে। সলিসটাইস এরপর ২১ তারিখই প্রথম ‘ফুল মুন’ বা পূর্ণিমা। আর এই দিনই পূর্ণ আকার-আয়তনে পৌঁছাবে চাঁদ। 


তবে এবারের ফুল মুনকে কিন্তু সুপারমুন বলা হবে না। যদিও সাধারণ দিনে চাঁদের যে আয়তন থাকে, ২১ জুন তার থেকে কিছুটা বড়ই লাগবে চাঁদকে। স্প্রিং সিজন বা বসন্তের শেষ ফুল মুন কিংবা পূর্ণিমা এবং সামার সিজনের প্রথম পূর্ণিমায় এই ‘স্ট্রবেরি মুন’ দেখা যায়। 

গত ২১ জুন থেকে উত্তর গোলার্ধে সামার সিজন শুরু হয়েছে। এই বিশেষ দিনে সবচেয়ে বড় দিন দেখা যায় উত্তর গোলার্ধে। সামার সলিসটাইসের সঙ্গে স্ট্রবেরি মুন সংযোগ ঘটে ২০ বছরে একবার।


কেন এই চাঁদের নাম স্ট্রবেরি মুন? 

এই স্ট্রবেরি মুন প্রথম আবিষ্কার করেছিলেন প্রাচীন আমেরিকান উপজাতির মানুষরা। স্ট্রবেরি চাষের মৌসুমের শুরুতে প্রথমবার এই চাঁদ দেখেছিলেন আমেরিকার ওই প্রাচীন উপজাতির মানুষরা। 

তারপর থেকেই এই চাঁদকে বলা হয় স্ট্রবেরি মুন। অন্যান্য অনেক দেশে জুন মাসের এই ফুল মুনের বিভিন্ন নাম রয়েছে। যেমন- ইউরোপে এই চাঁদকে বলা হয় রোজ মুন।

কারণ এই সময় থেকে ইউরোপে গোলাপের চাষ শুরু হয়। অন্যদিকে উত্তর গোলার্ধে এই চাঁদের নাম ‘হট মুন’। কারণ এই সময় থেকে গরম কাল শুরু হয় উত্তর গোলার্ধে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘নগরীর প্রত্যন্ত এলাকাগুলোও উন্নয়নের আওতায় আসবে’ - সিসিক প্রশাসক
নগরীর নি*রাপত্তায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সিসিক প্রশাসক
ওসমানীনগরে ইউনিক-বেঙ্গল বাস সংঘ*র্ষ: দুই চালকের বি*রুদ্ধে মা*মলা
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ জনের মৃ'ত্যু
কুলাউড়া সী'মান্তে বি'এসএফের গু'লিতে প্রা'ণ গেল বাংলাদেশির
জগন্নাথপুরে ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অ*নিশ্চিত
‘মানবিক সমাজ গঠনে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে’ - কাইয়ুম চৌধুরী
আ*হতদের সুচিকিৎসায় কোনো অ*বহেলা করা যাবে না’: সিসিক প্রশাসক
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আ*টক, ভারতীয় নাগরিককে ধ*রে আনলেন স্থানীয়রা
রিফাত হ*ত্যার ন্যায়বি*চারে যা প্রয়োজন, সবটুকু করব’: এমপি এমরান