নির্বাচন সুষ্ঠু-অংশগ্রহণমূলক হবে, প্রত্যাশা ব্রিটিশ হাইকমিশনারের
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

নির্বাচন সুষ্ঠু-অংশগ্রহণমূলক হবে, প্রত্যাশা ব্রিটিশ হাইকমিশনারের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৩ ১২:০৩:২৮ অপরাহ্ন

নির্বাচন সুষ্ঠু-অংশগ্রহণমূলক হবে, প্রত্যাশা ব্রিটিশ হাইকমিশনারের

ছবি সংগৃহীত


বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (১০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার কুক। এসময় হাইকমিশনার নির্বাচন নিয়ে তার প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানান এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের অঙ্গীকারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের চমকপ্রদ আর্থসামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত মধুর। আমাদের গণতন্ত্র এবং মানবাধিকারের একই মূল্যবোধের।

পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্য থেকে বিশেষ করে কৃষি প্রক্রিয়াকরণ, নবায়নযোগ্য এবং বিমান চলাচল খাতে আরও বিনিয়োগের আমন্ত্রণ জানান। পাশাপাশি তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাজ্যের কাছ থেকে আরও সহযোগিতা কামনা করেন। এছাড়া আইএমও মহাসচিব ও কাউন্সিল সদস্য নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থনের আহ্বান জানান।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক বন্ধন। দুই দেশের জনগণের মধ্যে গভীর যোগাযোগ এবং কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ বজায় রয়েছে। তিনি উভয় দেশের মধ্যে সফর বিনিময়, প্রতিরক্ষা, বিমান চলাচল ও জলবায়ু খাতে শক্তিশালী সহযোগিতার কথা উল্লেখ করেন।

সারাহ রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্য সরকারের অব্যাহত মানবিক ও রাজনৈতিক সমর্থনের আশ্বাস দেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ