ভারতের সঙ্গে বাংলাদেশের রুপিতে দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৩ PM

ভারতের সঙ্গে বাংলাদেশের রুপিতে দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৩ ১০:৩৬:৫৫ AM

ভারতের সঙ্গে বাংলাদেশের রুপিতে দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু

মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠান


ভারতের সঙ্গে বাংলাদেশের রুপিতে দ্বিপক্ষীয় বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরই দুটি প্রতিষ্ঠান ২৮ মিলিয়ন রুপির এলসি খুলেছে।

মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবা উল হক এ কথা জানান। এ দিন সকালে রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশনার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিতিতে দুই প্রতিষ্ঠানের এলসি খোলা হয়।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে মেজবা উল হক জানান, রুপিতে এলসি খোলার মাধ্যমে ট্রানজেকশন ফি কমে আসবে। এতদিন ভারতের সাথে আমদানি-রপ্তানির ক্ষেত্রে টাকাকে ডলার এবং ডলার থেকে রুপিতে ট্রান্সফার করে আমদানি রপ্তানি কার্যক্রম সম্পাদন হয়। এই ট্রান্সফারের জন্য দুইবার বাড়তি টাকা দিতে হয়; যায় বাড়তি সময়ও।

ভারতের সঙ্গে রুপিতে আমদানি-রপ্তানি করা শুরু হলে ট্রানজেকশন ফি বাবদ বাড়তি টাকা দিতে হবে না; বাড়তি সময়ও ব্যয়  হবে না। টাকা থেকে সরাসরি   রুপিতে ট্রান্সফার হবে। এর ফলে পণ্য আমদানি-রপ্তানিতে খরচ কমবে। সময়ও বাঁচবে, বলেন বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র।

তিনি বলেন, যেহেতু  বছরে ভারত থেকে বাংলাদেশের আমদানি প্রায় ১৪ বিলিয়ন মার্কিন ডলার, অন্যদিকে রপ্তানি মাত্র দুই বিলিয়ন ডলারের। দুই বিলিয়ন ডলারের সমপরিমাণ রুপিতে লেনদেন হবে। বাকি লেনদেন হবে ডলারে।

২০২২ সালে ভারতের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশকে রুপিতে বাণিজ্য করার প্রস্তাব দেয়। বাংলাদেশ ব্যাংক দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার রুপিতে বাণিজ্য করার কার্যক্রম উদ্বোধন করে। ২২টি দেশের সাথে ভারত রুপিতে বাণিজ্য শুরু করছে। এর মধ্যে বাংলাদেশ ১৯তম দেশ।

এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, রুপিতে লেনদেন হলেও বাংলাদেশের রিজার্ভে কোনো সমস্যা হবে না।

আগামী সেপ্টেম্বর মাস থেকে রুপি-টাকার ডেবিট কার্ড চালু হবে জানিয়ে তিনি বলেন, ভারতে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ সফর করে থাকে। রুপিতে লেনদেন করার ফলে এসব সফরকারী মানুষ সুবিধা পাবেন। লেনদেনের জন্য টাকা থেকে ডলার, ডলার থেকে রুপিতে ট্রান্সফার করতে বাড়তি খরচ গুনতে হবে না। রুপির বিনিময় হার নির্ধারণে দুই দেশের ডলারের বিনিময় হারের গড়কে ভিত্তি হিসেবে নেওয়া হবে।

ভারত ও বাংলাদেশের দুটি করে চারটি ব্যাংকের মধ্যে রুপির মাধ্যমে বাণিজ্য সম্পাদন হবে। বাংলাদেশের সোনালী ও ইস্টার্ন ব্যাংকের এবং ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সরোয়ার হোসেন।


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি