রাজায় রাজায় যুদ্ধের লাভটা হলো উলুখাগড়ার!
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৫ PM

রাজায় রাজায় যুদ্ধের লাভটা হলো উলুখাগড়ার!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ০৭:৫১:৩৮ AM

রাজায় রাজায় যুদ্ধের লাভটা হলো উলুখাগড়ার!

ছবি: সংগৃহীত


রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে রাজায় রাজায় যুদ্ধ হলেও লাভ হয়েছে ‘উলুখাগড়ার’। লিভারপুল-ম্যানচেস্টার সিটির দ্বৈরথ যেন ইয়ুর্গেন ক্লপ বনাম পেপ গার্দিওলায় পরিণত হয়েছিল। যুদ্ধের আগে ক্লাব দুটির কোচরা একজন আরেক জনকে প্রশংসায় ভাসিয়েছিলেন। সেটি ছিল যেন মহারণে নামার আগে বরণের আনুষ্ঠানিকতা। পৌরাণিক যুদ্ধ শুরুর আগে এভাবেই নিনাদ ভেসে আসত উভয়পক্ষ থেকে।

তবে লিভারপুল-সিটির এই যুদ্ধে কেউ হারেনি, কেই জেতেনি। ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়েছে। এতেই লাভ হয়েছে আর্সেনালের। ক্লাবটিকে ‘উলুখাগড়ার’ সঙ্গে তুলনা করা হয়নি, তৃতীয়পক্ষ বোঝাতেই প্রবচনের উল্লেখ করা হয়েছে। মূলত গত পরশুর ম্যাচে যারাই জয় পেত, তারাই ছাড়িয়ে যেত গানারদের। কিন্তু ড্র হওয়ায় দুদলই পয়েন্ট টেবিলে আর্সেনালের নিচে রয়েছে।

লিগের অন্যতম আকর্ষণীয় ম্যাচ শুরুর আগে সিটি কোচ গার্দিওলা বলেছিলেন, ‘ক্লপ যেভাবে দলকে পরিচালনা করেন তাতে তার থেকে কিছু না কিছু শেখার থাকে। তিনি ফুটবল প্রচণ্ড রকমের ভালোবাসেন। সেখানে নিজেকে উজাড় করে দেন। হয়তো প্রিমিয়ার লিগে শেষবার দেখা হচ্ছে। তবে এফএ কাপেও আরেক বার দেখা হতে পারে।’ বিপরীতে লিভারপুলের কোচ ক্লপ বলেছেন, ‘আমার জীবনে দেখা অসাধারণ এক কোচের নাম গার্দিওলা।’ নিজেদের মধ্যকার বন্ধুত্বের বাণীতে যুদ্ধক্ষেত্রে আরও বেশি রোমাঞ্চ দেখা যায়। তবে সেই রোমাঞ্চ দুজনকেই আনন্দে ভাসিয়েছে।

ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘প্রতিটি মুহূর্ত উত্তেজনায় ভরা ছিল। ম্যাচটিতে দুই দলই প্রভাব বিস্তার করেছে। এজন্য লিভারপুলের কৃতিত্ব পাওনা। তারা আবারও প্রমাণ করেছে এই দ্বৈরথের জন্য কতটা দারুণভাবে খেলতে হয়। আমি জানি এখানে এসে খেলা এবং জেতা কতটা কঠিন। একটা পয়েন্ট তুলে নেওয়ার জন্য প্রতিপক্ষকে আমি কৃতিত্ব দিচ্ছি।’ লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘আকর্ষণীয় একটা ম্যাচ খেলেছে দুই দল। সবাই চমৎকার ফুটবল দেখেছে।’

লিগের এই ম্যাচে সিটির হয়ে একমাত্র গোল করেছেন জন স্টোনস এবং অলরেডদের পক্ষে সমতাসূচক গোলটি পেনাল্টি থেকে করেন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বর্তমানে ২৮ ম্যাচ থেকে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রয়েছে লিভারপুল। আর ১ পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে ম্যানসিটি।

এম সি



শীর্ষ সংবাদ:

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী