ছবি: সংগৃহীত
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৮৭ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার শিবিরে আঘাত হানেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো। এরপর ক্রিজে আসা কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন পাথুম নিশাঙ্কা।
আগ্রাসী ব্যাটিংয়ে ৪১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ভয়ঙ্কর হতে যাওয়া এই জুটি ভাঙেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ৪২ রানে ১৩ বলে ১৬ রান করা কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান তাসকিন।
এরপর ক্রিজে আসা সাদিরা সামারাবিক্রমাকে আউট করে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন শরিফুল। ৪ বলে ১ রান করে আউট হন এই লঙ্কান ব্যাটার। ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
এম সি




