টাইগারদের হারিয়ে সমতা ফেরাল শ্রীলঙ্কা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৩ PM

টাইগারদের হারিয়ে সমতা ফেরাল শ্রীলঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ১০:৫৭:০৩ AM

টাইগারদের হারিয়ে সমতা ফেরাল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত


তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে টাইগারদের ৩ উইকেটে হারিয়েছে লঙ্কানরা। এই জয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো সফরকারীরা।

শুক্রবার (১৫ মার্চ) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। প্রথমে ব্যাট করে সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সৌম্য ৬৬ বলে ৬৮ রান করেন। আর হৃদয় ১০২ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন।

২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো। এরপর ক্রিজে আসা কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন পাথুম নিশাঙ্কা।

আগ্রাসী ব্যাটিংয়ে ৪১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ভয়ঙ্কর হতে যাওয়া এই জুটি ভাঙেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ৪২ রানে ১৩ বলে ১৬ রান করা কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান তাসকিন। এরপর ক্রিজে আসা সাদিরা সামারাবিক্রমাকে আউট করে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন শরিফুল। ৪ বলে ১ রান করে আউট হন এই লঙ্কান ব্যাটার।

সামাবিক্রমার বিদায়ের পর ক্রিজে আসা চারিথ আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন নিশাঙ্কা। সাবলীল ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ৫৮ বলে ফিফটি পূরণ করেন নিশাঙ্কা।

মারমুখী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। ১৮৫ রানের জুটি গড়েন এই দুই লঙ্কান ব্যাটার। তবে দলীয় ২২৮ রানে ১১৩ বলে ১১৪ রান করে আউট হন নিশাঙ্কা। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। আসালান্কা ৯৩ বলে ৯১ ও জেনিথ লিয়ানাগে ১৬ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ওয়ানিন্দু হাসারান্গার আগ্রাসী ব্যাটিংয়ে জয়ের ভীত পার লঙ্কানরা। শেস পর্যন্ত ১৭ বাকী থাকতে ৩ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা।

এম সি



শীর্ষ সংবাদ:

সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী