সৌদি আরবে রোনালদোর ফিফটি, জয় পেলো আল নাসর
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩১ PM

সৌদি আরবে রোনালদোর ফিফটি, জয় পেলো আল নাসর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ১১:১২:০৮ AM

সৌদি আরবে রোনালদোর ফিফটি, জয় পেলো আল নাসর

ছবি: সংগৃহীত


সম্প্রতি ভালো সময় যাচ্ছে না সৌদি আরবের ক্লাব আল নাসরের। দুই লিগ ম্যাচে পয়েন্ট হারানোর পাশাপাশি বিদায় নিতে হয়েছে এএফসি চ্যাম্পিয়নস লিগ থেকেও। তবে দুর্দান্ত ফর্মে আছেন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাবটির হয়ে ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

শুক্রবার (১৫ মার্চ) সৌদি প্রো লিগের ম্যাচে রোনালদোর একমাত্র গোলে আল আহলিকে ১-০ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় আল নাসর।

ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলের মধ্যে দিয়ে ক্লাবটির হয়ে ৫০তম গোলের দেখা পান সিআরসেভেন। ৫৮ ম্যাচে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ এই সুপারস্টার। 

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এই জয়ের পর ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে রোনালদোরা। আর ২৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আল হিলাল।

এম সি



শীর্ষ সংবাদ:

সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী