নেইমারের মাঠে ফেরার সময় জানাল ব্রাজিল
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩১ PM

নেইমারের মাঠে ফেরার সময় জানাল ব্রাজিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ১০:৫৮:০৯ AM

নেইমারের মাঠে ফেরার সময় জানাল ব্রাজিল

ছবি: সংগৃহীত


লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন নেইমাত জুনিয়র। চোটের কারণে আসন্ন কোপা আমেরিকা থেকেও ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান তারকা। ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তা জানতে আরও বেশ কয়েক দিন অপেক্ষা করতে বলেছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।

গত বছরের ১৬ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার। সেই চোটের পরই তার কোপা আমেরিকা খেলা নিয়ে শঙ্কার কথা শোনা যায়। সেই আশঙ্কা সত্যিও হয়েছে। বাঁ-হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে।

এরপর ডিসেম্বরে নেইমারের কোপা আমেরিকায় না থাকার বিষয়টি নিশ্চিত করেন রদ্রিগো লাসমার। এবার নেইমারের মাঠে ফেরা নিয়েও কথা বলেছেন এ চিকিৎসক। নেইমার দ্রুত উন্নতি করলেও তার ফেরার সময় জানতে আরও অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেছেন, ‘আমরা এখনো তার পুনর্বাসনের অর্ধেকটাতেও পৌঁছাতে পারিনি। যখন আমরা ৯ কিংবা ১০ মাসের তার ফিজিওথেরাপি সম্পন্ন করব, তখনই শুধু আমরা তার মাঠে ফেরার সময় নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারব।’

এদিকে গত বৃহস্পতিবার লাসমারের হাসপাতালে মেডিকেল পরীক্ষা করিয়েছেন নেইমার। পাশাপাশি মাঠে ফিরতে মরিয়া নেইমারের এরই মধ্যে আল হিলালের চিকিৎসক দলের পর্যবেক্ষণে থেকে পেশির শক্তি বাড়ানোর কাজ করেছেন বলেও জানা গেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী