ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের দিন ২ ম্যাচের টেস্ট সিরিজের ১ম ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের স্কোয়াডের নেতৃত্ব নাজমুল হোসেন শান্তর কাঁধে।
২১ বছর বয়সী গতি তারকা নাহিদ রানা এই স্কোয়াডের নতুন মুখ। ২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরু করা নাহিদ রানা ১৫ ম্যাচে ৬৩ উইকেট নিয়েছেন।
গেল সিরিজ না খেললেও এই টেস্ট সিরিজে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।
২২ মার্চ সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের ২য় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ মার্চ থেকে। এই দুই ম্যাচ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল ২০২৩-২৫ এর অংশ।
১ম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।
জৈন্তাবার্তা/জেএ




