পুঁজিবাজারে কমেছে লেনদেন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

পুঁজিবাজারে কমেছে লেনদেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৩ ০৫:০৪:১৪ পূর্বাহ্ন

পুঁজিবাজারে কমেছে লেনদেন

ছবি সংগৃহীত


দিনভর সূচক উঠানামার মধ্যদিয়ে সপ্তাহের পঞ্চম ও শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৩ জুলাই) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বস্ত্র, ওষুধ এবং প্রকৌশল খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট।

এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। ফলে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার টানা তিনদিন পুঁজিবাজারে সূচকের উত্থান হলো। তবে তার আগের দুদিন রবি ও সোমবার দরপতন হয়েছিল।

তিন খাতের মধ্যে এদিন প্রকৌশল খাতের ৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬টির তার বিপরীতে কমেছে ৫টির। বাকি সব শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪টির। তার বিপরীতে কমেছে ৯টির আর অপরিবর্তিত রয়েছে বাকি কোম্পানির শেয়ার। একইভাবে ওষুধ খাতের ৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩টির, তার বিপরীতে কমেছে ৩টি কোম্পানির শেয়ার। আর বাকি সব শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর তথ্যমতে, আজ বাজারটিতে ৩৭১ প্রতিষ্ঠানের মোট ২০ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৭৮৭টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭৫০ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮৫৫ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮০টির। বিপরীতে কমেছে ১০৬টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুডের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেল্টা লাইফের শেয়ার। পরের তালিকায় রয়েছে স্কয়ার ফার্মার শেয়ার।

এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে, বিএনও লুব-রেফ, অ্যাসোসিয়েট অক্সিজেন,  রয়েল টিউলিপ সী পার্ল, ওরিয়ন ইনফিউশন, ফুয়াং সিরামিক, রূপালী লাইফ এবং জেনারেশন নেক্সট লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ৬০টির ও অপরিবর্তিত রয়েছে ৮২টির দাম।

দিন শেষে সিএসইতে ১৫ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ৮৫৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ৩৪ লাখ ৩২ হাজার ৬৬৭ টাকার শেয়ার।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল