মাঠে নেমেই ৫ উইকেট মাশরাফির
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৪ AM

মাঠে নেমেই ৫ উইকেট মাশরাফির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ১২:১৩:১৩ PM

মাঠে নেমেই ৫ উইকেট মাশরাফির


চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুতে ছিলেন না মাশরাফি বিন মর্তুজা। গেলবারের মতো এবারও নিজ দল লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে নাম লিখিয়েছিলেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। চতুর্থ রাউন্ডে এসে আজ বৃহস্পতিবার মাঠে নামলেন মাশরাফি। 

বাইশগজে ফিরেই বল হাতে ভেলকি দেখালেন ম্যাশ। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিজের প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। এরপর একে একে সংগ্রহ করেন আরও চার উইকেট। সবমিলিয়ে চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচে ৮ ওভার বল করে ১৯ রান খরচায় তুলে নেন ৫ উইকেট।

মাশরাফির লিস্ট এ ক্রিকেট ক্যারিয়ারে এটি অষ্টম ৫ উইকেট শিকার। তার বোলিং নৈপুণ্যে ১৩৬ রানেই গুটিয়ে গেছে গাজী গ্রুপ। জয়ের জন্য মাশরাফির দলের প্রয়োজন ১৩৭ রান।

সর্বশেষ বিপিএলটা ভালো কাটেনি মাশরাফির। বহু বিতর্ক আর প্রশ্নের মুখোমুখি হয়ে শেষমেশ টুর্নামেন্টের মাঝপথে সরে দাঁড়ান সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক। এখনো দেশের ঘরোয়া ক্রিকেটে খেলা সাবেক এই অধিনায়ক রাজনীতির ময়দানেও তুমুল ব্যস্ত সময় পার করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন মাশরাফি। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী