প্রথম টি-টোয়েন্টিতে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৯ AM

প্রথম টি-টোয়েন্টিতে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ১০:৫৬:৫৭ AM

প্রথম টি-টোয়েন্টিতে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

ছবি: সংগৃহীত


ওয়ানডেতে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ নারী দল। সেই স্মৃতি ভুলে এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে এই দুই দল। আগামীকাল রোববার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায়।

ম্যাচের আগেরদিন অবশ্য আজ শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক অ্যালিসা হিলি জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রস্তুতির কথা। একইসঙ্গে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টিও বলছেন নারী দলের এই নেত্রী।

হিলি বলছিলেন, ‘সামনেই অ্যাশেজ আছে, খুব বেশি দিন তো বাকি নেই আর। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের খেলার অ্যাপ্রোচটা ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছি সেই সাথে সামনে আবার বিশ্বকাপও আছে। ফলে আমার মনে হয় আমাদের এখানে মানিয়ে নিতে হবে। রান বের করার চেষ্টা করে যেতে হবে এবং ভালোভাবেই করতে হবে। যদিও কন্ডিশন হয়ত আমাদের সাহায্য করবে না। লম্বা ব্যাটিং লাইনআপ আছে আমাদের, ফলে আশা করি নিজেদের খেলাটা খেলতে পারব আমরা।’

ওয়ানডে সিরিজে বাংলাদেশকে রীতিমত উড়িয়েই দিয়েছে অস্ট্রেলিয়ার নারীরা। প্রথম ওয়ানডেতে বোলিংয়ের পর কোনো ম্যাচেই অজিদের চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের প্রতিটিতেই টাইগ্রেসদের ইনিংস শেষ হয়েছে ১০০ এর আগে।

চলতি বছর ঘরের মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের মেয়েদের সামনে তাই এই সিরিজে থাকছে বাড়তি কিছু চ্যালেঞ্জ। নিজেদের ব্যাটিং ইউনিটকে বিশ্বমানের বোলিংয়ের সামনে ঝালিয়ে নেওয়ার এটাই সুযোগ জ্যোতি-ফারজানাদের সামনে।

সবশেষ ওয়ানডে দলে থাকা তিন ক্রিকেটার ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস এবং নিশিতা আক্তার নিশি সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের দলে জায়গা পাননি। অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নতুন করে ডাক পেয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন এবং দিলারা আক্তার দোলা।

এম সি



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির