ফুলপরীকে নির্যাতনে জড়িত ছাত্রলীগ নেত্রীসহ ৫ শিক্ষার্থীকে বহিষ্কার
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৪ PM

ফুলপরীকে নির্যাতনে জড়িত ছাত্রলীগ নেত্রীসহ ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৩ ০৩:৪৪:৫৬ AM

ফুলপরীকে নির্যাতনে জড়িত ছাত্রলীগ নেত্রীসহ ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

ছবি সংগৃহীত


কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের নারীদের দেশরত্ন শেখ হাসিনা হলে প্রথম বর্ষের এক শিক্ষার্থী ফুলপরী খাতুনকে রাতভর বিবস্ত্রকরে নির্যাতনের ঘটনায় ৫ অভিযুক্তকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।

শনিবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যুয়ালয়টির প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ।

বিশ্ববিদ্যালয় ছাত্র সংশ্লিষ্ট ৮ ধারা মোতাবেক সর্বোচ্চ শাস্তি এটি।

পাঁচ বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, পরিসংখ্যান বিভাগের সানজিদা চৌধুরী ওরফে অন্তরা, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি, আইন বিভাগের ইসরাত জাহান মিম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও একই বিভাগের মুয়াবিয়া জাহান।

বহিষ্কৃতদের মধ্যে সানজিদা চৌধুরী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। অন্যরা ছাত্রলীগের কর্মী ছিলেন বলেও জানা যায়। নির্যাতনের ঘটনা সামনে আসার পরপরই পাঁচজনকেই সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’