মাহমুদউল্লাহর ফিফটি, সাকিবের তিন উইকেট
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৭ AM

মাহমুদউল্লাহর ফিফটি, সাকিবের তিন উইকেট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২/০৪/২০২৪ ০১:৫৭:২৬ AM

মাহমুদউল্লাহর ফিফটি, সাকিবের তিন উইকেট


ঢাকার ভয়ঙ্কর জ্যামের কবলে পড়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বিকেএসপির দুটি ম্যাচ স্থগিত হয়ে গেছে। অন্যদিকে, ফতুল্লায় চলছে আবাহনী-মোহামেডান দ্বৈরথ।

প্রথমে ব্যাট করতে নেমে আবাহনীর বোলারদের তোপে ১৯১ রানের বড় পুঁজি গড়তে পারেনি মোহামেডান। দলটির হয়ে কেবল বড় ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। আবাহনীর হয়ে ৩ উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব। এ ছাড়া দুটি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।

ঢাকার ক্রিকেটে আবাহনী বনাম মোহামেডান মানেই অন্যরকম এক দ্বৈরথ। চলমান ডিপিএলে আজ মুখোমুখি এই দুই দল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৫ রানের মাথায় ফেরেন মোহামেডানের দুই ওপেনার ইমরুল কায়েস ও রনি তালুকদার। দুজনকেই ফিরিয়েছেন তাসকিন।

এরপর আবারো জোড়া শিকার করেন আবাহনীর আরেক পেসার তানজিম হাসান সাকিব। মাহিদুল ইসলাম অঙ্কনকে ৫ রানে ও রুবেল মিয়া ফেরেন ১১ রানের মাথায়। ১৯ রানে বিদায় নেন আরিফুল ইসলাম।

৫৭ রানে ৫ উইকেট হারানো মোহামেডানের হাল ধরেন মাহমুদউল্লাহ ও নাসুম আহমেদ। তবে নাসুম ফিরে যান ৩৮ বলে ১০ রান করে। এরপর আরিফুল হককে নিয়ে ৪০ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। ব্যক্তিগত অর্ধ-শতক তুলে ৫৪ রান করে বিদায় নেন মাহমুদউল্লাহও। পরে আরিফুল হক করেন ৩৩ রান। 

পরবর্তীতে আবু হায়দার রনির ব্যাট থেকে আসে ১৫ বলে ২২ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে মোহামেডানের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৯০ রান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির