হবিগঞ্জ সদর হাসপাতালের টিকেট কাউন্টারে গরু
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

হবিগঞ্জ সদর হাসপাতালের টিকেট কাউন্টারে গরু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ০৭:৫৭:২১ পূর্বাহ্ন

হবিগঞ্জ সদর হাসপাতালের টিকেট কাউন্টারে গরু


হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগের টিকেট কাউন্টারের সামনে একটি গরু বেঁধে রাখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত গরুটিকে দেখা গেছে একই স্থানে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়টি জানে না বলে অস্বীকার করেছেন।

তবে একটি সূত্র জানায়, হাসপাতালের কতিপয় কর্মচারী মিলে গরুটি কিনে এখানে বেঁধে রেখেছেন। তারা আগামী ২৭ রমজানে এটি জবাই করে ভূরিভোজ করবেন। 

এ ব্যাপারে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম জানান, হাসপাতালে কোন কারণে গরু রাখা হবে এ ধরনের কোনো তথ্য জানা নেই। খোঁজ নিয়ে সরানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ