লাখাইয়ে ফুটপাত ব্যবসায়ীদের দখলে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

লাখাইয়ে ফুটপাত ব্যবসায়ীদের দখলে

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ০৮:০১:৫৮ পূর্বাহ্ন

লাখাইয়ে ফুটপাত ব্যবসায়ীদের দখলে


লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজারের ফুটপাত ব্যবসায়ী ও যানবাহনের দখলে ফলে জনজীবন বিপর্যয়। সরেজমিনে ঘুরে দেখা গেছে উপজেলার বুল্লা বাজার, কালাউক বাজার ও বামৈ বড় বাজারের ফুটপাত ব্যবসায়ী ও যানবাহনের দখলে থাকার কারনে হরহামেশা যানঝট লেগেই আছে ফলে রাস্তা দিয়ে জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে নানা ঝামেলায় পরতে হচ্ছে  কেনা কাটা করতে আসা জনসাধারণ।

এ ছাড়াও এখন বর্তমানে পবিত্র ঈদুল ফিতরে বিভিন্ন হাটবাজারে কেনাকাটা করতে আসা নারী পুরুষ ও ছেলে মেয়েরা নির্বিঘ্নে চলাচল করতে নানা ঝামেলা পোহাতে হচ্ছে। কালাউক সড়ক বাজারে ভাদিকরা রাস্তার মুখে দুপাশে বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন দোকান ও টমটম ও মিশুক গাড়ী দিয়ে রাস্তা ক্ষীণ করার কারনে হরহামেশা যানঝট লেগেই আছে। এতে পথচারীরা ব্যবসায়ী যানবাহনের মালিকদের সাথে বাকবিতন্ডা করতে দেখা গেছে। এতে করে যে কোন সময় দাঙ্গা হাঙ্গামা ঘটে অশান্তির সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে কালাউক বাজার কমিটির সভা হাজী জিতু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমরা বাজার কমিটি ফুটপাত দখলমুক্ত ও যানবাহনের মালিকদের কে কন্ট্রোল করতে পারতেছিনা। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ ব্যপারে ব্যবসায়ী আব্দুল আওয়াল জানান বাজারের সমস্যার সমাধান না করলে যে কোন সময় আইন শৃঙ্খলা অবনতি দেখা দিতে পারে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, যানজট নিরসনের জন্য আমার প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আরো জানান জরুরী ভিত্তিতে পুলিশ প্রশাসন কে নিয়ে বৈঠক করে প্রতিদিন বাজার মনিটরিং করার জন্য উদ্যোগ নেয়া হবে।

এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ