আলিয়ার মেকআপ ছাড়া ছবি দেখে মুগ্ধ নেটপাড়া
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ AM

আলিয়ার মেকআপ ছাড়া ছবি দেখে মুগ্ধ নেটপাড়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ১১:৪৩:৫২ AM

আলিয়ার মেকআপ ছাড়া ছবি দেখে মুগ্ধ নেটপাড়া

ছবি: সংগৃহীত


মেকআপ ছাড়া থাকতেই নাকি বেশি পছন্দ করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। পর্দার বাইরে বেশিরভাগ সময়ই বিনা মেকআপে দেখা যায় তাকে। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে নিজের নো মেকআপ লুকে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

যেই ছবিতে ধূসর ট্যাঙ্ক টপ পরা অবস্থায় দেখা গেছে বলিউড সুন্দরীকে। কানে ছোট্ট দুল, খোলামেলা চুলের চাহনিতে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছেন আলিয়া। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘ছোট্ট প্রাণ এবং সূর্য..’।

আলিয়ার নো মেকআপ লুকের ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ফ্য়াশন ডিজাইনার মণীশ মালহোত্রা লিখেছেন, ‘দুর্দান্ত ছবি’। কারও মন্তব্য, ‘অপূর্ব’। এক নেটিজেন লিখেছেন, ‘প্রকৃতিই আসল সৌন্দর্য’।

আলিয়া ভাট সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হওয়া হোপ গালায় অংশ নিয়েছিলেন। গত বৃহস্পতিবার ছিল সেই অনুষ্ঠান, যা প্রতি বছর আয়োজিত হয় দুঃস্থ মানুষদের জন্য। এই অনুষ্ঠানে আলিয়া ভাট দুই লুকে ধরা দিয়েছিলেন। ড্রেসের সঙ্গে পরেছিলেন প্রায় ২০ কোটি মূল্যর গহনা। যা সংবাদের শিরোনাম করেছিল তাকে।

আলিয়া ভাটকে আগামীতে দেখা যাবে সঞ্জয় লীলা বান্সালির ‘লাভ অ্যান্ড ওয়্যা’ ছবিতে। যেখানে তিনি রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করবেন। এছাড়াও তার ‘জিগরা’ ছবিটি মুক্তি পাবে সেপ্টেম্বরে।

বক্স অফিসে আলিয়ার শেষ ছবি ছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জার্নি শুরু করেছিলেন আলিয়া। ১১ বছর পর করণের সহ-প্রযোজক তিনি। যদিও প্রযোজক হিসাবে আলিয়ার পথচলা শুরু হয়েছে আগেই। নায়িকার সানসাইন প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়েছে নেটফ্লিক্সের ছবি ‘ডার্লিংস’।

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু