শাকিবের বিদেশী নায়িকায় মুগ্ধ অপু
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ AM

শাকিবের বিদেশী নায়িকায় মুগ্ধ অপু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৪/২০২৪ ১২:৩৯:০০ PM

শাকিবের বিদেশী নায়িকায় মুগ্ধ অপু

ছবি: সংগৃহীত


আসন্ন ঈদে মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং মার্কিন অভিনেত্রী কোটর্নি কফির সিনেমা ‘রাজকুমার’। ইতিমধ্যেই সিনেমাটির দুটি গান মুক্তি পেয়েছে। গান দুটিতে এ জুটির পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ভক্তরাও। তাদেরই একজন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সংবাদমাধ্যম অনুযায়ী শাকিব খানের প্রাক্তন এই স্ত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোষ্ট করে কোর্টনি কফির রূপের প্রশংসা করেছেন।

‘রাজকুমার’ সিনেমার ‘বরবাদ’ শিরোনামের গানের একটি দৃশ্যে কোটর্নি কফির মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার দৃশ্য দেখা গেছে। ছবিটি শেয়ার করে অপু লিখেছেন, ‘মিষ্টি দেখতে।’

‘বরবাদ’এর দৃশ্যে নিউ ইয়র্ক যেমন দেখা গেছে, তেমনি উঠে এসেছে বাংলাদেশের হলুদ সরিষা ক্ষেত, রেলওয়ে স্টেশনের সৌন্দর্য। নায়িকা কোটর্নি কফির সঙ্গে শাকিবের প্রেমময় রসায়ন যেমন ফুটিয়ে তোলা হয়েছে, তেমনি রয়েছে বিরহের আঁচ। কারণ এই গানের মূল বাণীতে রয়েছে বিরহের বন্দনা।

পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার চলচ্চিত্র। এতে শাকিব-কোর্টনি ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডা. এজাজ প্রমুখ। 

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু