এক হ্যাটট্রিকে র‍্যাংকিংয়ে ৪৮ ধাপ এগোলেন বাংলাদেশি পেসার
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০১ AM

এক হ্যাটট্রিকে র‍্যাংকিংয়ে ৪৮ ধাপ এগোলেন বাংলাদেশি পেসার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ০৪:৫৩:৩০ AM

এক হ্যাটট্রিকে র‍্যাংকিংয়ে ৪৮ ধাপ এগোলেন বাংলাদেশি পেসার


ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটা ভালো কাটেনি বাংলাদেশের। দলীয় হতশ্রী পারফরম্যান্সে ভরাডুবি ঘটেছে স্বাগতিক টাইগ্রেসদের। তবে হতাশার সিরিজে প্রাপ্তি বলতে কয়েকজনের ব্যক্তিগত সাফল্য। বিশেষ করে দলের বোলাররা নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন ভালোভাবেই।

সেই পারফরম্যান্সের সুবাদেই এবার আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের বোলাররা। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে পেসার ফারিহা তৃঞ্চা হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন। সেই হ্যাটট্রিক করে আইসিসি র‍্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন তিনি। আজ আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে এ তথ্য দেখা গিয়েছে।

বোলারদের মধ্যে ৫ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছেন স্পিনার রাবেয়া খান। বাংলাদেশিদের মধ্যে সবার প্রথমেই আছেন তিনিই। এদিকে নাহিদা আক্তার ২ ধাপ এগিয়ে আছেন ২৪তম স্থানে। ফারিহা তৃষ্ণা ৪৮ ধাপ এগিয়ে বর্তমানে ৮৭তম স্থানে রয়েছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির