ভোটের প্রচারে নেমে বিপাকে দেব, ভেঙে পড়ল মঞ্চ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩১ AM

ভোটের প্রচারে নেমে বিপাকে দেব, ভেঙে পড়ল মঞ্চ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৪/২০২৪ ১০:০৫:৩১ AM

ভোটের প্রচারে নেমে বিপাকে দেব, ভেঙে পড়ল মঞ্চ

ছবি: সংগৃহীত


ভারতের লোকসভা নির্বাচনে জোর কদমে প্রচারে ব্যস্ত অভিনেতা দেব। প্রায় প্রতিদিনই ঘাটালে কেন্দ্রের নানা এলাকায় জনসংযোগে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের এই তারকা প্রার্থী। দেবকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ঘাটালবাসীও। আর উচ্ছ্বাসের চাপেই এবার বিপাকে পড়লেন দেব।

বুধবার রাত আটটার দিকে ঘাটালের ঝাউতলায় পথসভা করেন ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব। সে জন্য তৈরি করা হয়েছিল একটি মঞ্চ। কিন্তু দেব মঞ্চে উঠতেই লোক বাড়তে থাকে। দেবকে কাছ থেকে দেখতে অনেক মানুষ মঞ্চে উঠে পড়েন। তখনই ভার সামলাতে না পেরে ভেঙে পড়ে অস্থায়ী মঞ্চটি। দেব বেসামাল হতেই তাকে ধরে নেন তারকার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি। প্রচারে নেমে নজর কাড়ছেন দেব। সাদামাটাভাবেই ঘাটালে প্রচার চালাচ্ছেন মমতা ব্যানার্জির ‘গুড বয়’। তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটেছে! অনেকের মতে, ‘ভোটের জন্যই এটা পাবলিক স্টান্ট দেবের।’  কারও মন্তব্য, ‘এখন প্রচারের স্বার্থে অনেক কিছুই করতে দেখা যাবে তারকাদের।’

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু