তাপদাহে ফুটবল সূচিতে পরিবর্তন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০০ AM

তাপদাহে ফুটবল সূচিতে পরিবর্তন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৪ ১০:২০:৫৯ AM

তাপদাহে ফুটবল সূচিতে পরিবর্তন

ছবি: সংগৃহীত


তীব্র গরমে পুড়ছে দেশ। আবহাওয়া অধিদপ্তর হিট ওয়েভ জারি করেছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বাফুফে ঘরোয়া ফুটবল সূচিতে খানিকটা পরিবর্তন এনেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। তীব্র গরমে কমলাপুর টার্ফে খেলা অনকেটাই কঠিন। এর মধ্যেই গত কয়েক রাউন্ড খেলেছেন ফুটবলাররা। আগামীকাল ও পরশু শেষ রাউন্ডের খেলা। শেষ রাউন্ডে আগে বাফুফে ম্যাচ সূচিতে পরিবর্তন এনেছে। ২৩ ও ২৪ এপ্রিল দিনের প্রথম ম্যাচ বিকেল পাঁচটায়, আরেকটি রাতে দেয়া হয়েছে। যা আগের সূচিতে ছিল দুপুর সোয়া একটা ও বিকেল সাড়ে তিনটায়।

কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট থাকায় চ্যাম্পিয়নশিপ লিগে ম্যাচের সময় পরিবর্তন আনতে পেরেছে বাফুফে। আগামীকাল গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিকেল তিনটায় ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে লড়বে বাংলাদেশ পুলিশ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো কিংস অ্যারেনা ছাড়া ঢাকার বাইরে জেলা স্টেডিয়ামে চলছে। সেই স্টেডিয়ামগুলোতে ফ্লাডলাইট না থাকায় ম্যাচের সময় পরিবর্তনের সুযোগ নেই। ম্যাচ শিফট করলে পুরো সূচি জটিলতায় পড়বে।


এম সি



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির