জায়েদ খানের এফডিসিতে ফেরা হবে কিনা, জানালেন ডিপজল
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৭ PM

জায়েদ খানের এফডিসিতে ফেরা হবে কিনা, জানালেন ডিপজল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৪ ০৬:১৫:৪০ AM

জায়েদ খানের এফডিসিতে ফেরা হবে কিনা, জানালেন ডিপজল

সংগৃহীত


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে জয়ী হয়েছেন মিশা-ডিপজল প্যানেল। বিজয়ের হাসি হাসার পরই সাধারণ সম্পাদক পদে জয়ী মনোয়ার হোসেন ডিপজল সুখবর দেন জায়েদ খানসহ অসংখ্য শিল্পীদের।

মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে শিল্পী সমিতির ভবিষ্যৎ নানা পরিকল্পনার কথা জানান ডিপজল। 

সমিতি থেকে যেসব শিল্পীর সদস্যপদ বাতিল করা হয়েছে, তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন? এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, সবাইকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি নতুন আরও সদস্য নেওয়া হবে।  

জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে, তার ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন? এমন আরেক প্রশ্নের জবাবে ডিপজল বলেন, তার সদস্যপদ কেন বাতিল করা হয়েছে তা আমার জানা নেই। তবে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা বেআইনি হয়েছে বলে মনে করি। কারণ সে একজন আর্টিস্ট।  আমাদের প্রথম সভায় বিষয়টি উথাপন করব। সবার পরামর্শ ও সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।  

এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ বাতিল করে সমিতির সদ্য বিদায়ী কমিটি। ২ মার্চ (শনিবার) অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণসভায় এই সিদ্ধান্ত নেয় তারা। 

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী