চেলসি ছাড়ছেন থিয়াগো সিলভা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৪ AM

চেলসি ছাড়ছেন থিয়াগো সিলভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ১১:৫৫:১৩ AM

চেলসি ছাড়ছেন থিয়াগো সিলভা

ছবি: সংগৃহীত


দীর্ঘ চার বছর চেলসির হয়ে খেলেছেন থিয়াগো সিলভা। লম্বা সময় পর ক্লাবটিতে থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই ব্রাজিলিয়ান। চলতি মৌসুম শেষে নীল জার্সি গায়ে আর মাঠ মাতাতে দেখা যাবে না তাকে।

২০২০ সালে চার বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন সিলভা। যার মেয়াদ চলতি মৌসুম পরই শেষ হয়ে যাবে। নিজের প্রিয় ক্লাবকে বিদায় জানানোটা যে এই ব্রাজিলিয়ানের জন্য কতটা কষ্টের সেটা তার কথাতেই স্পষ্ট।

বিদায় বার্তায় সিলভা বলেন, ‘সাধারণভাবেই বিদায় নেওয়াটা অনেক কষ্টের কিন্তু যখন দুই পক্ষের মধ্যে এমন তীব্র ভালোবাসা কাজ করে তখন বিদায় নেওয়া আরও কঠিন হয়ে দাঁড়ায়। একবার যে ব্লু, সব সময়ই সে ব্লু।’

তবে চেলসি থেকে পাওয়া ভালোবাসা তিনি সারা জীবন আঁকড়ে ধরে রাখতে চান। খেলোয়াড় হিসেবে সম্ভব না হলেও লন্ডনের ক্লাবটিতে অন্য কোন ভূমিকায় আবারও ফিরে আসার কথাও জানান তিনি।

সিলভা বলেন, ‘এর অর্থ এটা নয় যে আমাদের সম্পর্ক শেষ। আমি এই সম্পর্কের দরজা খোলা রাখতে চাই। ভবিষ্যতে এখানে অন্য কোন ভূমিকায় ফিরে আশার স্বপ্ন দেখি। আপনাদের ভালোবাসার জন্য আমি কেবল আপনাদের ধন্যবাদই জানাতে পারি।’

‘আমার ছেলেরা চেলসির হয়ে খেলছে। তারা এখনও এখানে আছে। চেলসি পরিবারের অংশ হতে পারাটা তাই আমার জন্যও গর্বের। আমি আশা করি, চেলসিতে ছেলেরা তাদের ক্যারিয়ার আরও দীর্ঘ করতে পারবে। এটি এমন একটি ক্লাব যেখানে অন্য অনেক খেলোয়াড়রাই খেলার স্বপ্ন দেখে। চেলসিতে আমার চার বছরের সবটুকু দিয়ে আমি খেলেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, পৃথিবীতে সব কিছুরই শুরু এবং শেষ আছে।’-যোগ করেন তিনি।

ব্লুজদের হয়ে চার বছরে এ পর্যন্ত মোট ১৫১ টি ম্যাচ খেলেছেন সিলভা। শিরোপা জিতেছেন তিনটি যেখানে রয়েছে একটি ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ।

এম সি



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির