মোস্তাফিজের শুরুটা স্বপ্নের হলেও উইকেটশূন্য থেকে শেষ হলো আইপিএল মিশন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৪ AM

মোস্তাফিজের শুরুটা স্বপ্নের হলেও উইকেটশূন্য থেকে শেষ হলো আইপিএল মিশন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ০৯:০৩:১৯ AM

মোস্তাফিজের শুরুটা স্বপ্নের হলেও উইকেটশূন্য থেকে শেষ হলো আইপিএল মিশন

ছবি: সংগৃহীত


আইপিএল শুরুটা স্বপ্নের হলেও এবারের আসরে মোস্তাফিজের শেষটা হয়েছে হতাশায়।

আইপিএল শেষ হতে এখনো প্রায় মাসখানেক বাকি। তবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মোস্তাফিজুর রহমানের আইপিএল মিশন শেষ হলো এখানেই।
পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ পর্যন্ত তাকে অনাপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


পাঞ্জাবের কাছে ঘরের মাঠে ৭ উইকেটে হেরেছে তার দল। মোস্তাফিজ ৪ ওভারে এক মেডেনসহ ২২ রান খরচ করেন কোনো উইকেট ছাড়াই।
চিপকে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬২ রান করে চেন্নাই। সর্বোচ্চ ৬২ রান আসে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে।


পাঞ্জাবের হয়ে ১৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হারপ্রিত ব্রার।  তাড়া করতে নেমে সেই রান ১৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় পাঞ্জাব। জনি বেয়ারস্টো ৪৬ ও রাইলি রুশোর ৪৩ রানে জয়ের সুর পেয়ে যায় তারা। এরপর বাকি কাজটা সারেন স্যাম কারান (২৬) ও শশাঙ্ক সিং (২৫)।


শেষ ম্যাচে উইকেটশূন্য থাকায় আবারও পার্পল ক্যাপ পরার সুযোগ হয়নি মোস্তাফিজের। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এবারের আসর শেষ করলেন বাঁহাতি এই পেসার।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির