লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৭:১৭:০৪ পূর্বাহ্ন

লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ছবি: সংগৃহীত


ষষ্ঠতম উপজেলা পরিষদ'র সাধারণ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (২ মে) ১৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

হবিগঞ্জের লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ২৯ মে/২০২৪ ইং অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ'র সাধারণ নির্বাচন উপলক্ষে লাখাই উপজেলার ১৫ জন প্রার্থী অনলাইন মাধ্যমে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

তন্মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন টানা ২ বারের বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, মাহফুজুল আলম মাহফুজ, আমিরুল ইসলাম আলম ও ইকরামুল মজিদ চৌধুরী শাকিল। 

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন হাজী নোমান মোল্লা, আব্দুল মতিন, রাসেল আহমেদ, কাউছার আহমেদ, আরিফ আল হাসান, রাজিব কান্তি রায় ও মানিক মোহন দাস। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মোছাঃ নাঈমা আক্তার সুমী, তানজিনা রহমান প্রিয়া ও তানিয়া আক্তার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এর সাথে আলাপকালে জানান, বৃহস্পতিবার ২ মে বিকেল ৪ টা পর্যন্ত ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যাদের অনলাইন মাধ্যমে আবেদন পত্র গ্রহণ করা হয়েছে। আগামী ৫ মে যাচাই বাছাইয়ের পর জানা যাবে কতজনের আবেদন বৈধ আছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী