শায়েস্তাগঞ্জে পথচারী ও সাধারণ মানুষের মাঝে ছাত্রলীগের ঠান্ডা পানীয় বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে পথচারী ও সাধারণ মানুষের মাঝে ছাত্রলীগের ঠান্ডা পানীয় বিতরণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৭:৪০:২৭ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে পথচারী ও সাধারণ মানুষের মাঝে  ছাত্রলীগের ঠান্ডা পানীয় বিতরণ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের অর্ন্তগত নূরপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে চলমান তীব্র তাপদাহ থেকে সামান্য স্বস্তি পেতে স্থানীয় সুতাং বাজারে সাধারণ পথচারী, শ্রমিক, রিকসা-টমটম ড্রাইভার ও দিনমজুরদের মধ্যে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে।

নূরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সোহানুর রহমান জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা সবসময় মানবিক কাজে এগিয়ে আসি, এরই ধারাবাহিকতায় এই ঠান্ডা পানীয় বিতরণ। ভবিষ্যতেও আমরা মানবিক কাজ চালিয়ে যাব।

এসময় শরবত বিতরণ শেষে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরাদ মিয়ার পরিচালনায় ও সভাপতি শেখ সোহানুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথসভায় উপস্থিত ছিলেন নূরপুর  ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অপু, সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান উদয়, সাবেক যুগ্ম আহ্বায়ক ও শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান পাভেল, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান রিমন, আমির উদ্দিন,আব্দুর রহমান হৃদয়,  রাজু আহমেদ বিজয়, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম জয়, বর্ষণ সূত্রধর, উদয় আহমেদ মাহিন, মাহমুদসহ প্রমুখ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী