দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো ভারত
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৬ AM

দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৭:৪৬:১৮ AM

দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো ভারত

ছবি: সংগৃহীত


আগের দুই টি-টোয়েন্টিতে হার। সিলেটে তৃতীয় ম্যাচটি ছিল বাংলাদেশের মেয়েদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। পারলো না নিগার সুলতানার দল। তাদের ৭ উইকেট আর ৯ বল হাতে রেখে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজ দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নিলো ভারত।

ব্যাটিংটাই ভালো হয়নি বাংলাদেশের। ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র ১১৮ রানের। দুই ওপেনার স্মৃতি মান্ধানা আর শেফালি ভার্মার ব্যাটে সহজ জয় নিশ্চিত হয়ে যায় ভারতের।

শেফালি ৩৮ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে রিতু মনির রিটার্ন ক্যাচ হন। ততক্ষণে ওপেনিংয়ে ৯১ রানের জুটি হয়ে গেছে। জয়টা কেবল সময়ের ব্যাপার ভারতের।

৪২ বলে ৪৭ করা স্মৃতিকে ফাহিমা খাতুনের ক্যাচ বানান নাহিদা আক্তার। ভারত যখন জয় থেকে মাত্র ৮ রান দূরে তখন দায়ালান হেমালতাকে (৯) এলবিডব্লিউ করেন রাবেয়া খান। এরপর হারমানপ্রিত আর রিচা ঘোষ মিলে সহজেই জয় তুলে নেন। হারমান ৬ আর রিচা ৮ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে পুঁজিটা খুব বড় হয়নি বাংলাদেশের। ৮ উইকেটে ১১৭ রানেই আটকে যায় নিগার সুলতানার দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কাউর। ওপেনার দিলারা আক্তারের ব্যাটে শুরুটা বেশ ভালো ছিল। ৩৯ বলের ওপেনিং জুটিতে ৪৬ রান তুলে দেন দিলারা। সঙ্গী মুর্শিদা খাতুন ১৬ বলে করেন ৯ রান।

মারকুটে দিলারা ২৭ বলে ৫ বাউন্ডারিতে ৩৯ রানের ইনিংস খেলে আউট হন। বাংলাদেশ ইনিংসে এটিই ছিল সর্বোচ্চ। তিন নম্বরে নেমে অধিনায়ক নিগার সুলতানা করেন ৩৬ বলে ২৮। এছাড়া সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে ২০ বলে ১৬ রান।

১৪তম ওভারে ২ উইকেটে ৮৫ রান থাকলেও এরপর রানের গতি বাড়াতে গিয়ে দ্রুত উইকেট হারিয়েছে বাংলাদেশ। পরের ব্যাটাররা কেউই ভালো ইনিংস খেলতে পারেননি।ভারতের রাধা যাদব ২২ রানে নেন ২টি উইকেট।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির