খাদ্যাভ্যাস নিয়ে যা জানালেন জানালেন অপু বিশ্বাস
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৬ AM

খাদ্যাভ্যাস নিয়ে যা জানালেন জানালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৪:১৫:৪২ AM

খাদ্যাভ্যাস নিয়ে যা জানালেন জানালেন অপু বিশ্বাস


ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সময় কথা বলেন অপু বিশ্বাস। এবারে নিজের যত্ন নিতে কী করেন সেই খবর ভক্তদের দিলেন ঢালিউড কুইন।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানে নিজের রূপের রহস্য জানালেন অভিনেত্রী।

নিজের জীবনযাপন ও খাদ্য তালিকায় কী কী রাখেন? এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, খাবারের অভ্যাসটাও গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর খাবার খেতে হবে। তবে আমি বলিউডের কাউকে অনুসরণ করে খাবার দেখে খাব, এটা ভুল। প্রতিটি মানুষ আলাদা। আমার সমস্যা থাকতে পারে, যেমন ধরো কারও থাইরয়েড সমস্যা থাকতে পারে, কারও ডায়াবেটিস আছে। এই দুটো সমস্যা থাকলে তাকে কিন্তু বেশ কয়েকটি খাবার পরিহার করতে হবে। আবার কারও এগুলো নেই, তাকে অনেক খাবার যোগ করতে হয়। এই বিষয়গুলো আমার মনে হয় চিকিৎসক ও পুষ্টিবিদের সঙ্গে কথা বলে ঠিকঠাকভাবে খাওয়াদাওয়া করা উচিত। আমি সেটাই করি। এছাড়াও আমি কাঁচা হলুদ বেশি খাই, এটা আমার খুব পছন্দ। এটা অনেক আগের অভ্যাস। মা খেতেন, আমাকে খাওয়াতেন।

সাধারণত ঈদের সময়ে প্রায় সব বাসাতেই বিভিন্ন ধরনের খাবার রান্না করা হয়। তাই যারা ডায়েট মেনে চলেন তাদের ঈদের দিনগুলোতে খাদ্যতালিকায় আসে পরিবর্তন। ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস ঈদের সময় কীভাবে নিজের খাদ্যতালিকা বজায় রাখেন জানতে চাইলে তিনি বলেন, ঈদে যত কিছুই খাওয়া হোক না কেন, আমার মনে হয়, সন্ধ্যা সাতটার আগেই শেষ করা দরকার। আমি এমনটা করি। আমি সুস্থ ও ভালো আছি। গরম পানিতে লেবু দিয়ে খাওয়া হয়। টক দই খেলেও খারাপ চর্বি কমে যায়।

অন্যদিকে, ত্বকের যত্ন নিতে একেক নায়িকা একেক বিষয়ে জোড় দেন। অপু বিশ্বাস তার ত্বকের যত্ন নিতে কী করেন জানতে চাইলে বলেন, আইস ফেসিয়ালটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। আমরা যখন একটা ফেসিয়াল করি, তখন মুখে গরম ভাপ দেওয়া হয়। সেটা মুখের লোমকূপগুলোকে পরিষ্কার করার জন্য। আইস মাস্কটাও ঠিক সে রকমই উজ্জ্বলতার কাজ করে। যেহেতু আমরা নিয়মিত মেকআপ করি, সে জন্য বরফটা খুব বেশি গুরুত্বপূর্ণ।  


এলএইচ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু