এমএলএসের মাসসেরা মেসি
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৭ AM

এমএলএসের মাসসেরা মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৪:২৮:৩৭ AM

এমএলএসের মাসসেরা মেসি


যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দেওয়ার পর থেকে বল পায়ে আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি। তবে জেতা হয়নি লিগের মাসসেরার পুরস্কার।

অবশেষে এপ্রিল মাসে এসে সেই কাঙ্ক্ষিত পুরস্কারের দেখা পেয়েছেন আর্জেন্টাইন এই তারকা। গত মাসে দারুণ পারফরম্যান্সে প্রথমবারের মতে এই পুরস্কার পাচ্ছেন তিনি।

গত মাসে চারটি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। যার মধ্যে তিনটি জয় ও একটি ড্র করেছে। চার ম্যাচে মোট ১২ গোল দিয়েছে ক্লাবটি। যার মধ্যে ১০টিতেই অবদান রেখেছেন মেসি। নিজে ৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪ গোল। অসাধারণ এই পারফরম্যান্সে মেজর লিগ সকারের মাসসেরার পুরস্কার জিতেছেন তিনি।

এমএলসে গত মাসে ৬টি গোল করার পাশাপাশি মেসি আগে করেছিলেন ৩ গোল। সবমিলিয়ে ৯ গোল নিয়ে আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে রয়েছেন আর্জেন্টাই সুপারস্টার। ৮ গোল নিয়ে তার পরেই রয়েছেন সল্ট লেকের কলম্বিয়ান ফরোয়ার্ড ক্রিস্তিয়ান আরাঙ্গো ও ডিসি ইউনাইটেডের বেলজিয়ান ফুটবলার ক্রিস্টিয়ান বেনটেকে। ৭টি করে গোল আছে লুইস সুয়ারেজ ও লুইস মরগানের।


এলএইচ



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির