হবিগঞ্জ শহরের এপেক্স শো-রুমে অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়-ক্ষতি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

হবিগঞ্জ শহরের এপেক্স শো-রুমে অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়-ক্ষতি

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ০৮:৫৬:২১ পূর্বাহ্ন

হবিগঞ্জ শহরের এপেক্স শো-রুমে অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়-ক্ষতি

ছবি: নিজস্ব


হবিগঞ্জ শহরের এপেক্স শোরুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

 গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

এপেক্স শো-রুমের ম্যানেজার মোঃ রাকিব হোসেন জানান, রাত সাড়ে ৯ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই আগুন শো-রুমের চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এতে শো-রুমে থাকা কয়েক লাখ টাকার টাকার জুতা পুড়ে যায়। বিষয়টি হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের অবগত করা হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

 তিনি জানান, এ অগ্নিকান্ডের ঘটনায় শো-রুমের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সহযোগীতায় অল্পের জন্য ভয়াবহ অগ্নিকান্ড থেকে আমার স্বরুমটি রক্ষা পেয়েছে।   

হবিগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার সুলতান মাহমুদ জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে কয়েক লাখ টাকর ক্ষয়-ক্ষতি হয়েছে’।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী