ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে সড়ক দুর্ঘটনা: নিহত -১
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে সড়ক দুর্ঘটনা: নিহত -১

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৩:৪৩:৩৫ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে সড়ক দুর্ঘটনা: নিহত -১


হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ছবুর হোসেন (৪২) নামে এক অব: সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র।

শনিবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার দরগা গেইট নামক স্থানে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ছবুর হোসেন চারু সিরামিক কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিল। রাতের সিফটে ডিউটি করার জন্য বাড়ি থেকে বাইসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার সময় দরজা গেইট এলাকায় নিরোলাক্স কোম্পানির সামনে  অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বদরুল কবির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘাতক গাড়িটি এখনো সনাক্ত করা যায়নি।

এলএইচ



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী