বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় আগামীকাল বুধবার ভোট গ্রহন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় আগামীকাল বুধবার ভোট গ্রহন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ১১:৫০:৩৭ পূর্বাহ্ন

বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় আগামীকাল বুধবার ভোট গ্রহন

ছবি: সংগৃহীত


আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার ৮ মে। 

এবার ভোটের আগের দিন (৭ মে) অন্যান্য মালামালের সঙ্গে উপজেলা পরিষদের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল সোমবার (৬ মে) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত নির্বাচন পরিচালনা-২ (অধিশাখা) এর উপ-সচিব আতিয়ার রহমানের সই করা ওই চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য বানিয়াচং, আজমিরীগঞ্জসহ ২৪ উপজেলা পরিষদের ভোটকেন্দ্রে ভোট গ্রহণের আগের দিন নির্বাচনী মালামালের সঙ্গে ব্যালট পেপার প্রেরণের জন্য নির্বাচন কমিশন অনুমতি দিয়েছেন। 

ওই চিঠিতে সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

 প্রসঙ্গত, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। এরপর দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ভোট ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট ৬ জুন অনুষ্ঠিত হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ