জিম্বাবুয়ের সাথে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৫ AM

জিম্বাবুয়ের সাথে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ০৩:৩৮:৫৬ AM

জিম্বাবুয়ের সাথে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


 তৃতীয় টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২ ওভারে ১২/০ (তানজিদ ৪*, লিটন ৬*)

প্রথম ওভারেই চড়াও হন ওপেনার তানজিদ হাসান। তাতে আসে ১০ রান। প্রথম ওভারের শেষ বলে রান আউটের সম্ভাবনাও দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত অঘটন ঘটেনি।   

দ্বিতীয় ওভারে মুজারাবানির তৃতীয় বলে লেগ বিফোরের আবেদনও ওঠে। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় সফরকারী দল। কিন্তু বল লেগ স্টাম্পের বাইরে পিচ করায় নষ্ট হয়েছে রিভিউ। 

টানা দুই ম্যাচ টস জিতেছে বাংলাদেশ। জিতে অবশ্য শুরুতে জিম্বাবুয়েকেই ব্যাটিংয়ে পাঠিয়েছে। সিরিজের  তৃতীয় টি-টোয়েন্টিতে এসে এবার টস জিতেছে সফরকারী জিম্বাবুয়ে। শুরুতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছে তারা।  

চট্টগ্রামে দুই ম্যাচ বাংলাদেশ অনায়াসে জিতেছে। আজ জিতলে দুই ম্যাচ হাতে রেখে নিশ্চিত করবে সিরিজ। টসের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, টস জিতলে ব্যাটিং-ই নিতেন তিনি। 

শুরুতে বোলিং নেওয়ার কারণ হিসেবে রাজা বলেছেন, ‘আমরা নতুন বলটা কাজে লাগাতে চাই। মনে হচ্ছে চট্টগ্রামের উইকেট ঠিক যে কারণে বিখ্যাত, বছরের এই সময়ের জন্য সেটা সেভাবে আচরণ করছে না। আমরা বোলিংটা খারাপ করিনি।’

একাদশে পরিবর্তন দুটি

বাংলাদেশ একাদশে পরিবর্তন আছে দুটি। বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী। ঢুকেছেন পেসার তানজিম হাসান ও বামহাতি স্পিনার তানভির ইসলাম। জিম্বাবুয়ে একাদশেও পরিবর্তন দুটি। বাদ পড়েছেন রিচার্ড এনগারাভা ও আইন্সলে এনদলভু। ঢুকেছেন ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ করিম। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানভির ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গুম্বি, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), জনাথন ক্যাম্পবেল, লুক জংউই, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ফারাজ আকরাম।


এলএইচ



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির