এবার ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৫ PM

এবার ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ০৯:৫৫:১৪ AM

এবার ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

ছবি: সংগৃহীত


এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। তবে ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫০টি।

শুক্রবার (২৮ জুলাই ২০২৩) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি৷ এর আগে সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন তিনি।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এ বছর ৩ হাজার ৮১০ কেন্দ্রে মোট ২৯ হাজার ৭১৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়৷ এর মধ্যে শতভাগ পাস করে ২ হাজার ৩৫৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী। অন্যদিকে ৪৮টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। ২০২২ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৯৭৫টি।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ৯ হাজার ৮০৩ জন আর ছাত্রী সংখ্যা ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন। এবারই প্রথম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ফল প্রকাশ করা হলো।

এবার ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ১১ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৮ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক ০৬ শতাংশ, ময়মনসিংহ ৮৫ শতাংশ ও যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ।  আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৮৩ দশমিক ৪০ শতাংশ।

এম সি



শীর্ষ সংবাদ:

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’