হবিগঞ্জে তিন চা বাগানের কর্মচারীদের বেতন পরিশোধের দাবি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

হবিগঞ্জে তিন চা বাগানের কর্মচারীদের বেতন পরিশোধের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ১০:৪৮:৫৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে তিন চা বাগানের কর্মচারীদের বেতন পরিশোধের দাবি

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ জেলার চুনারুঘাটের দেউন্দি, রঘুনন্দন ও গেলানীয়া চা বাগানের কর্মচারীদের সাত মাসের বকেয়া বেতনসহ যাবতীয় পাওনা টাকা পরিশোধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের আয়োজনে দেউন্দি বাগানের ফ্যাক্টরির সামনে এই কর্মসূচি পালিত হয়।

এসোসিয়েশনের লস্করপুর উত্তরাঞ্চলের আঞ্চলিক সভাপতি ডা. সুনীল বিশ্বাস কর্মসূচিতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া আহমেদ।

সভায় বক্তব্য রাখেন- এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কাউছার আহমেদ, কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম মিয়া সোহেল, আঞ্চলিক নেতা বদরুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, বাগানে কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। কিন্তু, গত ৭ মাস ধরে বেতনসহ যাবতীয় পাওনাদি বাগান কর্তৃপক্ষ পরিশোধ করছেন না কর্মচারীদের। এ কারণে কর্মচারীরা পরিবার নিয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন। বিষয়টি সংশ্লিষ্টদেরকে অবগত করার পরও বকেয়া বেতনসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করা হচ্ছে না। অবশেষে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এরপরও, যদি দাবি পূরণ না হয়, তাহলে সংসদ সদস্য  ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। প্রতিবাদ সভায় তিন চা বাগানের কর্মচারীরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ