অনুরাধার সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইেলন আসিফ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ AM

অনুরাধার সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইেলন আসিফ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৫:২৪:৪৫ AM

অনুরাধার সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইেলন আসিফ


 বলিউডের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী অনুরাধা পাড়োয়াল। ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি। নতুন খবর হলো, এবার এই শিল্পীর সঙ্গে দ্বৈতকণ্ঠে গান গেয়েছেন বাংলাদেশের আসিফ আকবর।

বিষয়টি তিনি সোমবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন।

এক স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘মুম্বাই সফরে গিয়ে শ্রদ্ধেয় কিংবদন্তি অনুরাধা পাড়োয়াল ম্যাডামের সাথে ডুয়েট গানটির ভয়েস দিয়েছি। উনার ভয়েস আগেই নেয়া হয়েছে। শ্রদ্ধেয় কবির বকুল ভাইয়ের গীতিকবিতায় সুর/ সঙ্গীত করেছেন রাজা কাশেফ (ইংল্যান্ড)। হলফ করে বলতে পারি, একটি সমৃদ্ধ বাংলা গান আসছে। অনুরাধা ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা উনার গায়কী এবং আতিথেয়তার জন্য। ’

তিনি আরও লেখেন, ‘আসছে ১৫ মে ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সে একটি জাঁকজমক প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে ‘চিরদিনের জীবনসঙ্গিনী গানটি প্রকাশ করা হবে। অনুরাধা ম্যাডামসহ আমি সেখানে থাকব আশা করছি।

এলএইচ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু