হঠাৎ একদিনের জন্য ঢাকায় আসছেন শাকিব
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৫ AM

হঠাৎ একদিনের জন্য ঢাকায় আসছেন শাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৬:২৫:০২ AM

হঠাৎ একদিনের জন্য ঢাকায় আসছেন শাকিব

ছবি: সংগৃহীত


ঢালিউড কাঁপছে আপাতত ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘তুফান’ ঝড়ে। একদিন আগেই প্রকাশ পেয়েছে রায়হান রাফী নির্মিত এই সিনেমার টিজার। বলা হচ্ছে, দেশের সিনেমায় এর আগে কোনো টিজার এতটা আলোচনা সৃষ্টি করতে পারেনি যেটা ‘তুফান’ করেছে। 

ভারতে পুরোদমে চলছে এই সিনেমার শুটিং। আসন্ন ঈদুল আজহাতেই প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব খান থেকে শুরু করে পুরো শুটিং ইউনিট ব্যস্ত রয়েছে সিনেমার কাজে পশ্চিমবঙ্গে। 

এরই মধ্যে হঠাৎ একদিনের জন্য ঢাকায় আসছেন শাকিব খান। জানা গেছে, ১১ মে একদিনের জন্য ঢাকায় আসবেন তিনি। নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের একটি ইভেন্টের কাজে ঢাকায় আসছেন ঢাকাই চলচ্চিত্রের এই সুপারস্টার।

এদিন যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত যেসব কোম্পানি ঢাকায় অবস্থিত, আমেরিকান অ্যাম্বাসির উদ্যোগে সেগুলো মেলার আয়োজন হচ্ছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সেখানেই অংশ নেবেন শাকিব। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রিমার্ক-হারল্যানের গ্র‍্যান্ড প্যাভিলিয়নে যে কেউ আসতে পারবেন, সেখানে শাকিব খান থাকবেন। শনিবার (১১ মে) বিকেল ৩ টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উপস্থিত থাকবেন শাকিব।

এই আয়োজনে অংশ নিয়ে পরদিনই আবার ঢাকা ছাড়বেন শাকিব। ভারতে গিয়ে অংশ নিবেন সিনেমার বাকি অংশের শুটিংয়ে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘তুফান’। যেখানে শাকিব বাদেও আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, মাসুমা নাবিলা, ফজলুর রহমান বাবু প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু