বানিয়াচংয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত বেড়ে ৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

বানিয়াচংয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত বেড়ে ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ১১:১৯:৩৫ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত বেড়ে ৪

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে সিএনজি অটোরিক্সার স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহতসহ আহত হয়েছেন আরো অন্তত অর্ধশতাধিক লোকজন।

বৃহস্পতিবার (৯ মে) দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ কর।

সংঘর্ষে নিহতরা হল- বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের শুকুর মিয়ার ছেলে সিএনজি চালক কাদির মিয়া (৩৫), একই গ্রামের বজলু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৩৬), আলী রাজার ছেলে লিলু মিয়া (৩৭) ও ছাবু মিয়ার ছেলে আনু মিয়া (৩৮)।

পুলিশ জানায়, আগুয়া বাজারের সিএনজি স্ট্যান্ড দিয়ে দীর্ঘদিন যাবত ওই গ্রামের সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার বদির মিয়ার সাথে একই গ্রামের সোহেল মেম্বারসহ তার লোকজনের বিরোধ চলে আসছিল। এরই জেরধরে দুপুর ১২টার দিকে আগুয়া বাজারে সিএনজি স্ট্যান্ডে গাড়ির সিরিয়াল নিয়ে ম্যানেজার বদির মিয়ার সঙ্গে সিএনজি চালক কাদির মিয়ার কথা কাটাকাটি হয়।

বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়তে থাকে দু’পক্ষের মধ্যে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষে বল্লম ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই কাদির মিয়া ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। এছাড়াও লিলু মিয়া ও আনু মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, সংঘর্ষে নিহতের ঘটনায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে আগুয়া গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বানিয়াচং থানার (ওসি) দেলোয়ার হোসেন জানান, ফের সংঘর্ষসহ অনাখাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ