শায়েস্তাগঞ্জে স্ত্রী হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেফতার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে স্ত্রী হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেফতার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৩:৪৩:৫৮ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে স্ত্রী হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেফতার

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরায় প্রাণ কোম্পানীর শ্রমিক ফুলতারাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ঘাতক স্বামী রফিক উল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার ভোরে সদর থানার ওসি অজয় চন্দের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করেন। সে ব্রাহ্মণডোরা গ্রামের হুরন মিয়ার পুত্র। গত ৭ মে প্রাণ কোম্পানী থেকে বাড়ি ফেরার পথে রফিকের ছুরিকাঘাতে ফুলতারা আহত হয়। সিলেট ওসমানি মেডিকেল কলেজে নিয়ে যাবার পর পরের দিন সে মারা যায়। 

পুলিশ জানায়, প্রাথমিকভাবে রফিক হত্যার ঘটনা স্বীকার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। ফুলতারা ছড়িপুর গ্রামের বাসিন্দা মকসুদ আলীর কন্যা। সম্প্রতি স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা না হওয়ায় মামলা হয়। আদালত থেকে রফিকের ১ বছরের সাজা হয়। সে কয়েকমাস জেল খেটে জামিনে মুক্তি পায়। এরপর থেকে সে ক্ষিপ্ত হয়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ