একসঙ্গে এসএসসি পাস করলেন মা ও মেয়ে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

একসঙ্গে এসএসসি পাস করলেন মা ও মেয়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ১০:৫৭:৫৮ পূর্বাহ্ন

একসঙ্গে এসএসসি পাস করলেন মা ও মেয়ে

ছবি: সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের ১, ২, ৩ ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নুরুন্নাহার বেগম ৪৪ বছর বয়সে এসএসসি পাস করেছেন। এ খবর জেনে খোঁজ নিতে ফোন করতেই বেশ খুশি নিয়ে তিনি বললেন, তার মেয়ে নাসরিন আক্তারও পাস করেছে।

মা ও মেয়ের একসঙ্গে পাস করার ঘটনা এলাকায় আলোচনা হচ্ছে। সবাই ইউনিয়ন পরিষদ মেম্বার নুরুন্নাহার বেগমের প্রশংসা করছেন। নুরুন্নাহারের পরিবার সবাই খুশি।

নুরুন্নাহার বেগম জানান, তিনি আরও পড়তে চান। অনেক বিপত্তি পেরিয়ে তার এই এগিয়ে চলা। নিজের দুই সন্তানকেও পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চান। পড়াশুনার বয়স নেই বলে মনে করেন তিনি।

মা নুরুন্নাহার বেগম ও মেয়ে নাসরিন আক্তার নাসিরনগর উপজেলার চাতলপাড়া ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। মা কারিগরি বিভাগ থেকে ও মেয়ে স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। নুরুন্নাহার বেগম জিপিএ ৪ দশমিক ৫৪ ও মেয়ে নাসরিন জিপিএ ২ দশমিক ৬৭ পেয়েছেন।

নুরুন্নাহার বলেন, ‘অষ্টম শ্রেণিতে পড়ার সময় আমার বিয়ে হয়। শ্বশুর বাড়ির লোকজন ছিলেন রক্ষণশীল। এ অবস্থায় পড়াশুনা চালিয়ে যেতে পারিনি। এক পর্যায়ে ইউপি মেম্বার নির্বাচিত হই। এ নিয়ে দুই বার মেম্বার হয়েছি। পরিবারের অনুমতি নিয়ে আবারও পড়াশুনা শুরু করি।’ লেখাপড়ার বিকল্প নেই বলে মনে করেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা