হবিগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ এগিয়ে মেয়েরা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

হবিগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ এগিয়ে মেয়েরা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৮:৪৬:৫৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ এগিয়ে মেয়েরা

ছবি: সংগৃহীত


চলতি বছরের এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ জেলায় জিপিএ-৫ এগিয়ে রয়েছে মেয়েরা। আর পাশের হারে এগিয়ে রয়েছে ছেলেরা। এবার হবিগঞ্জ জেলা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহন করে ২০ হাজার ৩শত ৬১ জন শিক্ষার্থী।


অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ১২ হাজার ১শ ৯৮ জন মেয়ে এবং ৮ হাজার ১শ ৬৩ জন ছেলে। এর মধ্যে পাশ করছে ১৪ হাজার ৬শত ৭০ জন শিক্ষার্থী। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুউল্ল্যাহ।


তিনি বলেন, এবার জেলায় মোট জিপিএ-৫ এসেছে ৯৩৬টি। যার মধ্যে ৪৯৩টি পেয়েছে মেয়েরা আর ৪৪৩টি পেয়েছে ছেলেরা। জেলায় মোট পাশের হার ৭২.০৫%। পাশের হারের দিক দিয়ে ৭২.৮২% নিয়ে এগিয়ে রয়েছে ছেলেরা। আর মেয়েরা পাশ করেছে ৭১.৫৪%। শিক্ষা কর্মকর্তা বলেন, আমাদের ছেলে মেয়েরা যাতে করে আরো ভাল রেজাল্ট করে সে জন্য শিক্ষার্থীসহ অভিভাবকদের আরো সচেতন হতে হবে। মন দিতে হবে পড়াশোনার প্রতি। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ