ছেলের মুখ দেখালেন যশ-নুসরাত জুটি
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ AM

ছেলের মুখ দেখালেন যশ-নুসরাত জুটি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৪:৫০:৪৪ AM

ছেলের মুখ দেখালেন যশ-নুসরাত জুটি


জন্মের পর একবারের জন্যও নিজের ছেলের চেহারা দেখাননি টালিউড তারকা দম্পতি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। তবে সম্প্রতি প্রথমবারের মতো ছেলের চেহারা ভক্তদের কাছে প্রকাশ্যে এনেছেন তারা।

২০২১ সালের সেপ্টেম্বর মাসে জন্ম নেয় নুসরাত ও যশের ছেলে ঈশান দাশগুপ্ত। ছেলের জন্মের খবর মিডিয়ায় প্রকাশ করলেও চেহারা এতদিন আড়ালেই ছিল। তবে রোববার (১২ মে) ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

হালকা গোলাপি শিফনের শাড়ি পরা নুসরাতের কোলে বসা প্রায় তিন বছর বয়সী ছেলে ঈশান। মা দিবসে ভক্তদের সঙ্গে ছেলের ছবি শেয়ার করেন অভিনেত্রী। 

ছবি দেখে নেটিজেনদের মন্তব্য, দেখতে যশের মতোই হয়েছে ছেলে ঈশান। অনেক ভক্তই ঈশানকে ভালোবেসে নাম দিয়েছে ‘ছোট্ট যশ’। 

প্রসঙ্গত, স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সময় অভিনেতা যশের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নুসরাত। এরপর ভালোবেসে বিয়ে করেন। সন্তান নিয়ে এখন সুখেই আছেন যশ-নুসরাত দম্পতি। 


এলএইচ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু