মা হারানো সেই শিশুকে মামার জিম্মায় দিতে হাইকোর্টের নির্দেশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

মা হারানো সেই শিশুকে মামার জিম্মায় দিতে হাইকোর্টের নির্দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৮:১৩:৫৮ পূর্বাহ্ন

মা হারানো সেই শিশুকে মামার জিম্মায় দিতে হাইকোর্টের নির্দেশ

ছবি: সংগৃহীত


ময়মনসিংহের ভালুকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া নারীর শিশুসন্তান মেহেদী হাসান ওরফে জায়েদকে তার মামার জিম্মায় দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নিহত জায়েদা খাতুন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার খুশিউড়া গ্রামের মো. রমিজ উদ্দিনের মেয়ে।

সোমবার (১৩ মে) বিচারপতি এম আর হাসান ও বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অ্যাডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

গত ৯ মে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন জায়েদা খাতুন। এ ঘটনায় গুরুতর আহত হয় তার দেড় বছর বয়সী শিশু মেহেদী। বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছবি দেওয়া হয়। পরে ছবিটি ভাইরাল হয়ে যায়। প্রাথমিকভাবে শিশুটির কোনও আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া না গেলেও দুই দিন পর রোববার স্বজনদের মাধ্যমে পরিচয় মিলেছে তাদের।

নিহতের বড় ভাই রবিন মিয়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে মর্গে থাকা বোন জায়েদা খাতুনের (৩২) মরদেহ এবং হাসপাতালে চিকিৎসাধীন ভাগ্নে মেহেদী হাসানকে শনাক্ত করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা