আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ১৭ নারী-পুরুষ আটক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ১৭ নারী-পুরুষ আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৮:৪৫:০৬ পূর্বাহ্ন

আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ১৭ নারী-পুরুষ আটক

ছবি: সংগৃহীত


ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১৭ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৯ জন নারী ও ৮ জন পুরুষ।

সোমবার (১৩ মে) দুপুরে ফরিদপুর শহরের হোটেল হ্যাভেনসি, হোটেল রয়েল প্যালেস ও হোটেল গার্ডেন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান।

তিনি বলেন, ফরিদপুর শহরের কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৭ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, যে সব আবাসিক হোটেলে অবৈধ কার্যকলাপ চলতো সেসব আবাসিক হোটেলের মালিক ও ব্যবস্থাপকদের বিরুদ্ধে মানবপাচার আইনে পৃথক আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা